শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কালীগঞ্জে বিএনপি নেতা নাজমুল গনি লাভলুর ব্যবস্হাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৪ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড ঘোনাপাড়া গ্রামে নাজমুল গনি (লাভলু)র ব্যাবস্হাপনায় প্রায় দেড় শতাদিক রুগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান, ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার কানিজ ফাতেমা, এম বি বি এস ( ডিইউ), সি এম ইউ,ডিএম ইউ,মেডিকেল অফিসার কালীগঞ্জ সেন্টাল হাসপাতাল,গাইনি বিশেষজ্ঞ, মা ও শিশু, চর্ম বিশেষজ্ঞ।

বিএনপি নেতা নাজমুল গনি (লাভলু) জানিয়েছেন, আমাদের বন্ধু মহল আমাদের এলাকার জনগণের জন্য সেবা করার ইচ্ছা প্রকাশ করি,বন্ধু মহলের সহযোগিতায় আমাদের আজকের এই বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচি মাসে দুইবার দিতে চেষ্টা করবো। আমাদের গ্রাম থেকে কালীগঞ্জ সরকারি হাসপাতাল অনেক দুরে এবং সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা তেমন পাওয়া যায় না, তাই আমাদের এলাকার লোকজন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে অনিহা প্রকাশ করে,তাই আমরা আমাদের এলাকার জনগণের কথা চিন্তা করে আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্ম সূচির আয়োজন করেছি। ইনশাআল্লাহ আমরা ব্যপক সারা পেয়েছি, রোগীর সংখ্যা প্রায় দেড়শ হয়েছে, আগামীতে মাসে তিন দিন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা, শীত বস্র বিতরণ করা, বয়স্ক ভাতা প্রদান,বিধবা ভাতা প্রদান,এবং সামাজিক অনুষ্ঠানে অর্থ সহায়তা করা আমাদের কর্ম সূচিতে রয়েছে।

আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি, পাশাপাশি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং কালীগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী একে এম ফজলুল হক মিলন ভাই এর জন্য আমি সকলের কাছে দোয়া কামনা করছি, ভোট প্রার্থনা করছি।

আমি এবং আমার বন্ধু মহলের সহযোগিতায় আমরা আমাদের এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে আমাদের এলাকায় উন্নয়ন মুলক কর্ম কান্ড আরো ব্যাপক আকারে করতে পারবো বলে আমি আশাকরি। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, মো: আজিজুল হক (নান্নু), হানিফ শিকদার (মুক্তা), হাসিব শিকদার (মনি)। ডাক্তারের সহকারী হিসেবে উপস্থিত ছিলেন বিউটি বেগম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর