শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কালিগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৯ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ২৭নভেম্বর রোজ বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবাব পরিকল্পনা কর্মকর্তা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী।

সভায় সর্বসম্মতিক্রমে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রভাতফেরি, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপ–কমিটি গঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহবান জানিয়ে প্রস্তুতি মূলক আলোচনা সভার সমাপ্ত ঘোষণা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর