রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫১ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি” শ্লোগানে কালীগঞ্জে পালিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।

বুধবার (২৬শে নভেম্বর), উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে এই প্রদর্শনী ও র‌্যালীর আয়োজন করা হয়।

ভেটেনারি সার্জন ডাক্তার  মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে ও ডাঃ মোঃ শিহাব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন ও কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল হক।

প্রদর্শনীতে মোট ২৮ টি স্টল রয়েছে, এতে রয়েছে উন্নত জাতের বাকনা গরু,, উন্নত ভেড়া -গাড়ল , উন্নত জাতের ছাগল-বিটল , ও দুম্বা বিভিন্ন ধরনের মোরগ, যেমন কলম্বিয়ান নাইট গ্রাম, বাহামা মুরগি, টাইগার মুরগি, তিথি, উন্নত জাতের গাছ নেপোলিয়ন লাল নেপোলিয়ান, সাইলেন্স,, আরো রয়েছে গবাদি পশু,পাখি চিকিৎসা সহযোগী, রেনেটা ফার্মাসিটিক্যাল, স্কয়ার ফার্মাসিটিক্যাল, একমি ফার্মাসিটিক্যাল, এসকে ফার্মাসিটিক্যাল এর বিভিন্ন স্টল।

এ মেলা আজ থেকে শুরু করে ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত চলবে, চিত্রাংকন প্রতিযোগিতা, সংস্কৃত অনুষ্ঠান পুরস্কারের বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর