শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কালীগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮৭ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় আজ ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে একটি মামলায় জরিমানা করা হয়।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারায় পরিচালিত এ অভিযানে ১টি মামলায় মোট ৫,০০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আজিমউল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর, গাজীপুর। আদালত পরিচালনায় সহায়তা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।

আমাদের৷ প্রতিনিধিকে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা জাকিয়া সরওয়ার লিমা জানিয়েছেন যেপাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা ও পরিবেশবান্ধব উদ্যোগকে এগিয়ে নিতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর