রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কাপাসিয়ায়  সালাউদ্দিন আইউবীর দাঁড়ি পাল্লার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ ভিজিটর

কাপাসিয়া প্রতিনিধি: দাড়ি পাল্লার  শ্লোগানে শ্লোগানে মুখরিত করে গাজীপুর – ৪  (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইউবীর নেতৃত্বে   প্রায় ২হাজারের  অধিক মোটরসাইকেল নিয়ে বিশাল মোটরসাইকেল  শোডাউন করেছে উপজেলা জামায়াত।

২২ নভেম্বর শনিবার সকাল ১০ টায় কাপাসিয়া সদর ইউনিয়নের পশ্চিমে সীমান্তবর্তী গ্রাম সূর্যনারায়নপুর স্কুল মাঠ খেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে  শুরু হয়।পরে কাপাসিয়া উপজেলা সদর, ফকির মজনু শাহ সেতু,  তরগাঁও হাসপাতাল মোড়, আমরাইদ বাজার, বীর উজুলী, উপজেলার উত্তর সীমানা অঞ্চলের  টোক ইউনিয়ন ঘুরে আড়ালিয়া, বারিষাব, ঘাগটিয়া ইউনিয়নের চালার বাজার হয়ে উপজেলার  প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজউদ্দীন আহমদ চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন,এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, মাওলানা ইমতিয়াজ হোসেন প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর