বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

কালীগঞ্জ ক্যাডেট একাডেমীর ১০ বছর পূর্তি ও ৫ম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৮ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ ক্যাডেট একাডেমীর ১০ বছর পূর্তি, ৫ম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কালীগঞ্জ ক্যাডেট একাডেমী মাঠে কালীগঞ্জ ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম।

একাডেমীর সহকারী শিক্ষিকা ইতি রানী ও নাজনীন সুলতানা মিতুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোন্তাজ উদ্দিন মাষ্টার, পবীর কুমর মিত্র ভজন, সাবেক ছাত্রনেতা নাসিরুল ইসলাম ইমি, নোমান কিন্ডার গার্ডেন এর পরিচালক কাজী মো. নোমান, কালীগঞ্জ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সহ-সভাপতি হাজ্বী মো. শরিফ খাঁন, কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিক মিয়া, কালীগঞ্জ থানার উপ পরিদর্শক হায়াতুর রহমান প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে বিশিষ্ট সমাজ সেবক মো. মোতালিব, বিশিষ্ট সমাজ সেবক মো. সোহরাব হোসেন, কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মাহমুদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. শাহ্ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ পৌর যুবদল নেতা নাঈম, কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাহাউদ্দীন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি সাইফুল ইসলাম খাঁন আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের সকল প্রকার সহযোগিতার প্রত্যাশা করেন।

প্রধান অতিথি সোলেমান আলম বলেন, আমি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কোমলমতি শিশুরা এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করেছে যা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি তাদের রক্তিম শুভেচ্ছা জানাই। আমাদের দলের সুযোগ হলে আমরা কালীগঞ্জ ক্যাডেট একাডেমিকে ৮ম শ্রেণীতে উত্তীর্ণ করব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর