রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৩ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১৪৪০ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী ও হাইব্রিড জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।

এই সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, সহকারী কৃষি অফিসার হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আক্তারুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম জানান, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৪০ জন কৃষকের প্রত্যেককে উফশী বোরো ৫ কেজি বোরো ধান কাটা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৬০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর