বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন , ৬ জনকে লক্ষাধিক টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩১ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বুধবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস। এসময় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬ জন অবৈধ ব্যবহারকারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

তিতাস গ্যাস আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্ন্ত গাজীপুর মহানগরীর নিয়ামত সড়ক, কলাবাগান, পশ্চিম জয়দেবপুর, বশির সড়ক, নলজানি ও বাসন থানার বিভিন্ন আবাসিক এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন বাসা বাড়ীর শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অবৈধভাবে গ্যাস ব্যাবহারের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জনকে এক লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায় ।

অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব , সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, সোহেল আহমেদ ও মো: নাজম, সহকারী ব্যবস্থাপক মোঃ সোহেল রানা ও মোহাম্মদ রুহুল আমিন , উপ-সহকারী প্রকৌশলী মনি শংকর রায়, সহকারি কারিগরি কর্মকর্তা সুশান্ত হালদারসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর