বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

কাপাসিয়ায় বৈষম্য নিরসনে ইবতেদায়ী শিক্ষকদের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ ভিজিটর

কাপাসিয়া প্রতিনিধি: ১৮নভেম্বর মঙ্গলবার রায়েদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার অফিস কক্ষে বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরামের আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা ২০২৫ দ্রুত প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরাম বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে আসন্ন ২৬ নভেম্বর ২০২৫ তারিখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ১২ বছর ধরে ইবতেদায়ি শিক্ষক, মৌলভী ও ক্বারি শিক্ষকগণের প্রতি যে প্রশাসনিক বৈষম্য বজায় রয়েছে, তা শিক্ষাক্ষেত্রে গভীর অসমতা ও বঞ্চনার জন্ম দিয়েছে। দেশের প্রাথমিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এখনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তুলনায় তিন ধাপ নিচের গ্রেডে কর্মরত আছেন—যা স্পষ্ট অবিচার।

ফোরামের বক্তব্য অনুযায়ী, ইবতেদায়ি শিক্ষকেরা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠদান করে জাতীয় শিক্ষার ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অথচ তাদের যোগ্যতা, মর্যাদা ও আর্থিক সুবিধা এখনও সঙ্গতিপূর্ণভাবে নির্ধারিত হয়নি।  তাই আমরা চাই
ইবতেদায়ি শিক্ষকদের নিয়োগযোগ্যতা ফাজিল/স্নাতক/সমমান নির্ধারণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সমান গ্রেড ও মর্যাদা প্রদান এবং  মাদ্রাসার সহকারী শিক্ষকদের স্কুল ও কলেজ শিক্ষকদের মতো ৮ম গ্রেডে উন্নীতকরণ।

ফোরামের নেতারা জানান, এই প্রস্তাবনাসমূহ ইতোমধ্যেই বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা ২০২৫-এ অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু এখনো বাস্তবায়নের অপেক্ষায়।

বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক  শাহিন সিকদার বলেন,
“আমরা বিশ্বাস করি—শিক্ষাক্ষেত্রে বৈষম্য নয়, সমতা ও ন্যায্য স্বীকৃতিই একটি শিক্ষাবান্ধব রাষ্ট্রের ভিত্তি। আগামী ২০ নভেম্বর ২০২৫-এর মধ্যে যদি ইবতেদায়ি শিক্ষকদের যোগ্যতা ফাজিল/স্নাতক/সমমান নির্ধারণ ও বৈষম্যবিহীন নীতিমালা প্রকাশ না করা হয়—তবে আমরা ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে মাদ্রাসা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব।”

তিনি আরও জানান—দেশের প্রায় ১ লাখ ৮৬ হাজার শিক্ষকদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,রায়েদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল মোল্যা,সহ-সুপার মোঃ খোরশেদসহ আরো অনেক নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর