রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

ব্রি’তে বর্ণাঢ্য নবান্ন উৎসব উদযাপন, পিঠা-পায়েস বিতরণ ॥

  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৯ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিটে (ব্রি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব রবিবার উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠাণের আয়োজন করা হয়। ব্রির মহাপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন গবেষণা বিভাগ ও শাখা প্রধানগণ এসব আনুষ্ঠানিকতায় নেতৃত্ব দেন।

ব্রি’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রযুক্তি সম্পাদক ও প্রধান মো: রাশেল রানা জানান, নবান্ন উৎসব উপলক্ষে রবিবার সকালে ব্রি’তে বর্ণাঢ্য র‌্যালি ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের নেতৃত্বে মাঠে ধান কাটা হয়। পরে ব্রি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং মিসেস ডিজি ফারজিয়া আহমেদ সিম্মি উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ব্রি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও আরএফএসই (রাইস ফার্মিং সিস্টেম ইভাল্যুয়েশন) বিভাগের প্রধান ড. মোঃ ইব্রাহিম হোসেন।

দিবসটি উপলক্ষ্যে মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, নবান্ন উৎসব আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। নবান্ন বাংলাদেশের কৃষি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নবধানের আনন্দ শুধু কৃষকের নয়, এটি আমাদের খাদ্য নিরাপত্তার মাইলফলক। এর মাধ্যমে অগ্রহায়ণ মাসের প্রথম দিনটিতে আমাদের প্রধান ফসল ধান কাটার বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার শুভ সূচনা হয়। এভাবে আমরা আমাদের শেকড়ের সঙ্গে নতুনভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করি। এই আনুষ্ঠানিকতার পাশাপাশি আমাদের মেহনতী কৃষক ভাইয়েরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান সেজন্যও আমাদের যার যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্রি সর্বদা কৃষকদের পাশে ছিল, আছে এবং থাকবে।

অনুষ্ঠাণে ব্রি’র উর্ধ্বতন বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ স্থানীয়রা অংশ নেন। সভা শেষে নতুন চালের তৈরি পিঠা-পায়েস বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর