রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে গাজীপুরে জামায়াতের মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মহানগরীর ভোগড়া বাইপাস চৌরাস্তা থেকে ঢাকামুখী সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি ভোগড়া বাইপাস মোড় থেকে শুরু হয়ে গাজীপুর-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মালেকের বাড়ি এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো সড়ক এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট অপরিহার্য। শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া অক্ষুন্ন রেখে এই দাবি বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমির মোঃ খাইরুল হাসান। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সনদের বাস্তবায়ন জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমির মোঃ হোসেন আলী। তিনি বলেন, গণভোট আয়োজন ছাড়া রাজনৈতিক সংকট নিরসনের পথ নেই। জনগণের সিদ্ধান্তই সর্বোচ্চ কর্তৃত্ব।

গাজীপুর নতুন-৬ আসনের জামায়াত প্রার্থী ড. হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বলেন, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় সনদ বাস্তবায়ন অত্যাবশ্যক। জনগণ আজ পরিবর্তনের পক্ষে এ শক্তিকে সংগঠিত করেই আমরা সামনে এগোতে চাই। গণমানুষের দাবী গাজীপুর -৬ নতুন আসন আমরা জনগণকে সাথে নিয়ে পুনরুদ্ধার করব।

গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, টঙ্গী পূর্ব থানা আমির মোঃ নজরুল ইসলাম, গাছা থানা আমির মোঃ মিয়াজ উদ্দিন, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর দপ্তর সম্পাদক আবুসীনা মামুন, মহানগর যুব ও ক্রীড়া সম্পাদক নেয়ামত উল্লাহ সাকের, টঙ্গী পশ্চিম থানা আমির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাসন থানা আমির আকরাম হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মণ্ডল, সদর থানা জামায়াতের নায়েবে আমির এডভোকেট সাদিকুজ্জামান খান, মহানগর যুব জামায়াতের সেক্রেটারি মোঃ মাসুম বিল্লাহ, মেডিকেল সেক্টরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক শামীম হাসানসহ অন্যান্য নেতাকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর