রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে জেলা জামায়াতের রুকন সম্মেলন: আগামীর নেতৃত্ব ও সাংগঠনিক গতিশীলতায় ঐক্যের অঙ্গীকার

  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা জামায়াতের উদ্যোগে শনিবার চন্দনা চৌরাস্তা সাগর সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় রুকন সম্মেলন, যেখানে দেশ গঠনে রুকনদের সক্রিয় ভূমিকা, আদর্শিক দৃঢ়তা এবং ঐক্যবদ্ধ সাংগঠনিক অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি শফি উদ্দিনের পরিচালনায় সম্মেলনটি সার্বিকভাবে সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মনজুরুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে ইসলামী মূল্যবোধ, ন্যায় ও জবাবদিহিতার ভিত্তিতে রুকনদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইমান–দৃঢ়তা–নৈতিকতার ভিত্তিতে রুকনদের ঐক্যবদ্ধ থাকা এবং মাঠপর্যায়ে মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলাই হবে আগামীর প্রধান কাজ। আগামীর জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় অগ্রগতির জন্য রুকনদের ভূমিকা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল হাকিম, জেলা সহকারী সেক্রেটারি আনিছুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা দফতর সম্পাদক মোহাম্মদ আলী, জেলা আইন সম্পাদক মোখলেসুর রহমান খান, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মুজাহিদুল ইসলাম, জেলা ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল জলিল আকন্দ, জেলা আইটি সম্পাদক নাজমুল ইসলামসহ বিভিন্ন থানা আমির ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, রুকনরা সংগঠনের মেরুদণ্ড, তাদের চরিত্র, আদর্শ, নিষ্ঠা এবং সাংগঠনিক দায়িত্বশীলতার ওপরই জামায়াতে ইসলামী অগ্রগতির পথ নির্ভর করে। তিনি বলেন, ন্যায়–সুশাসন–নৈতিকতার ভিত্তিতে সমাজ নির্মাণে রুকনদের কাজ করতে হবে জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে। তিনি রুকনদের ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের সেবা করার মাধ্যমে জনআস্থা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

সম্মেলনে পুরো জেলার সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনের কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয়, রুকনরা নব উদ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর