বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় ভেন্ডিং মেশিন চালু করলেন গাকৃবি ভিসি

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২১৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার: উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) স্থাপন করা হয়েছে আধুনিক ডিজিটাল ভেন্ডিং মেশিন।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কেন্দ্রে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান মেশিনটির উদ্বোধন করেন।

উদ্বোধনের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্মার্ট সেবা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে আরও একধাপ এগিয়ে গেল যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দূরদর্শী নেতৃত্ব ও উন্নয়নযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষস্থানে এবং আন্তর্জাতিক পর্যায়ে গৌরবময় অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের পরবর্তী লক্ষ্য। এই ভেন্ডিং মেশিন তারই অংশ, একটি যুগান্তকারী পদক্ষেপ, যা আমাদের স্মার্ট ক্যাম্পাস গঠনের যাত্রাকে আরও এগিয়ে নেবে।

আগামী ১২-১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে গাকৃবিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘‘ এ সম্মেলনে ৮টি দেশের শিক্ষাবিদ ও গবেষকমন্ডলী অংশগ্রহণ করবেন। অন্যদিকে খুব শ্রীঘ্রই বিশ্বের ৫টি দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা পিএইচডি করতে আসবেন। এটি আমাদের গুণগত শিক্ষা, গবেষণা ও সুন্দর ক্যাম্পাস সংস্কৃতির স্বীকৃতি।”

উপাচার্য ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে জানান, খুব শিগগিরই প্রতিটি হলে শিক্ষার্থীদের জন্য ভেন্ডিং মেশিন, ওয়াশিং মেশিন, ডে-কেয়ার সেন্টার এবং মেয়েদের জন্য বিউটি পার্লার স্থাপন করা হবে।

পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ভেন্ডিং মেশিন চালু করার ফলে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর