মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

গাজীপুরে  তিন বাসে আগুন

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে  মঙ্গলবার দিবাগত  রাতে ও বুধবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি  বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে বাসগুলো সম্পূর্ণ বা আংশিক পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাগুলো ঘটেছে গাজীপুর মহানগরীর বাসন ও কাশিমপুর থানা এবং জেলার শ্রীপুর থানা এলাকায়।

ভোগড়া বাইপাসে ভিআইপি পরিবহনের বাসে আগুন: বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানার ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে না পৌঁছায় বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

তবে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের  স্টেশন অফিসার ইকবাল হোসেন  জানান, ‘খবর পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে আমরা প্রথমে পুলিশকে জানাই, এরপর যৌথভাবে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

শ্রীপুরে বেড়াইদের চালায় আরেকটি বাসে আগুন:

একই দিন  ভোর  প্রায় ৪টা ৫০ মিনিটের দিকে, শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।

শ্রীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ‘আগুনে বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বাসটি রাতে সড়কের পাশে পার্ক করা ছিল।’

কাশিমপুরে  আরেক বাসে অগ্নিসংযোগ : অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের  কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি  বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে বাসটির নিচে এক মিস্ত্রি মেরামতের কাজ করছিলেন। তখন মোটরসাইকেলে করে দুই যুবক এসে মুহূর্তের মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো প্রাণহানি হয়নি, তবে বাসের আংশিক ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ‘ঘটনার তদন্ত চলছে। অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর