বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুর সিটির উন্নয়নে ১০০ কোটি টাকার টেন্ডার: সিটি প্রশাসক

  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ জানিয়েছেন, নগর উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনতে আগামী এক মাসের মধ্যে প্রায় ১০০ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শহরের অবকাঠামো, শিক্ষা ও জনসেবায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার (৯ নভেম্বর) বিকেলে তিনি টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠসহ সিটির বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। বিদেশি মেহমানদের জন্য নির্মাণাধীন শেড, মেঘনা মাঠে স্কুল ও খেলার মাঠ তৈরির অগ্রগতি, এবং প্রত্যাশা প্রকল্প এর আওতাধীন বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ ঘুরে দেখেন প্রশাসক।

পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত, মানসম্মত ও স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্নের নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, গাজীপুর মহানগরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব শহরে গড়ে তুলতে হলে উন্নয়ন প্রকল্পগুলোতে দক্ষতা ও সততার সমন্বয় ঘটাতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ আমিন আল পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ ও সুদীপ বসাক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন ও জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

পরে প্রশাসক সরফ উদ্দিন আহমেদ তুরাগ নদীর উত্তর তীরের অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও টঙ্গীস্থ প্রস্তাবিত সিটি কর্পোরেশন স্কুল পরিদর্শন করেন। তিনি স্কুলটির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন এবং জানান, মহানগরের কাশিমপুর এলাকাতেও একটি নতুন স্কুল ও খেলার মাঠ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, গাজীপুর নগরবাসীর জীবনমান উন্নয়নে আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। আগামী এক মাসে ১০০ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে, যা বাস্তবায়িত হলে নগরের রাস্তাঘাট, ড্রেনেজ, জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে দৃশ্যমান উন্নয়ন ঘটবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর