রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

জয়দেবপুর রেলক্রসিংয়ে যৌথ অভিযান, শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর শহরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রেলক্রসিংয়ের আশেপাশে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও রেলওয়ের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে এসব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও হকারদের দখল উচ্ছেদ করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ আল মামুন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম এ অভিযানের নেতৃত্ব দেন।

এসময় জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান ও রেলওয়ে নিরাপত্তা বিভাগের প্রধান ইমরান হোসেন, মেট্রোপলিটন পুলিশ সদস্য,পুলিশের ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে এ এলাকার রেলওয়ের জায়গা দখল করে একটি চক্র অবৈধ দোকান ও স্থাপনা নির্মাণ করে এবং ফুটপাথ দখল করে ব্যবসা করছে। এ কারনে শহরের প্রধান সড়ক ধরে মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছিল। প্রায় প্রতিদিনই চুরি ছিনতাইসহ নানা ধরনের অসামাজিক কাজ চলে আসছিল। আমরা গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, দখলমুক্ত ও চলাচলযোগ্য শহরে পরিণত করতে প্রতিনিয়ত কাজ করছি। আজকের উচ্ছেদ অভিযান সেই ধারাবাহিকতারই অংশ। নাগরিকদের সহযোগিতা পেলে জয়দেবপুর রেলক্রসিংসহ পুরো নগর এলাকাকে আমরা শৃঙ্খলিত ও আধুনিক নগর ব্যবস্থাপনায় রূপ দিতে পারব।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান এ জানান, জয়দেবপুর রেলক্রসিং হলো গাজীপুরের প্রাণকেন্দ্র । এখানে প্রতিদিন লাখো মানুষ চলাচল করে। দীর্ঘদিনের দখল ও বিশৃঙ্খলা নগর জীবনে যে অসহনীয় দুর্ভোগ তৈরি করেছে, তা দূর করতেই আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি।

তিনি আরও বলেন,আমরা ইতোমধ্যে রেলক্রসিং ও আশপাশের এলাকাকে আধুনিকায়নের লক্ষ্যে একটি সমন্বিত ‘জয়দেবপুর মোবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টথ হাতে নিয়েছি। এর আওতায় ফ্লাইওভার নির্মাণ, বিকল্প রাস্তা সম্প্রসারণ, ট্রাফিক সিগন্যাল অটোমেশন ও ফুটপাত সংস্কার করা হবে।

তিনি বলেন, আমরা নাগরিক সুবিধা নিশ্চিত করতে যেমন অবৈধ দখল উচ্ছেদ করছি, তেমনি যারা ভাসমান ব্যবসায়ী, তাদের বিষয়টিও মানবিকভাবে বিবেচনা করা হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইনানুগভাবে তাদের পুনর্গঠন ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা সুশৃঙ্খলভাবে ব্যবসা চালাতে পারেন এবং শহরের সৌন্দর্যও অক্ষুণ্ণ থাকে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ বলেন, গাজীপুরের উন্নয়ন এখন সময়ের দাবি। নাগরিকদের চলাচল সহজ করা, রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। আজকের এই সমন্বিত উদ্যোগ শহর পুনরুদ্ধারের একটি দৃষ্টান্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর