রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

স্বর্ণের দোকান লুটের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় স্বর্ণের দোকান লুটের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাস। একই সঙ্গে  তার বিরুদ্ধে আসামীদের দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুরের হোতাপাড়া এলাকায় গাজীপুর সাংবাদিক পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে রিতা জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, “’দিনদুপুরে ফিল্মি কায়দায় আমার দোকানের তালা ভেঙে সন্ত্রাসী স্টাইলে প্রায় ১১২ ভরি স্বর্ণ ও ১৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকারও বেশি’।

তিনি আরও জানান, ঘটনার পর সুব্রত দাস, পায়েল সরকারসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। বরং অভিযুক্তরা প্রভাব খাটিয়ে পুলিশের সহযোগিতায় মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তাকে ও তার পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।

গৌরাঙ্গ চন্দ্র দাস সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার জীবনের সব সঞ্চয় এই দোকানেই ছিল। লুটপাটের ঘটনায় আমি আজ নিঃস্ব। আমি প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আমার লুণ্ঠিত স্বর্ণ ও রুপা উদ্ধার করে প্রকৃত বিচার নিশ্চিত করা হোক’।

সংবাদ সম্মেলনে দোকান মালিক হেলাল উদ্দিন ও তার ছেলে হৃদয়সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, সাবেক আওয়ামী লীগ নেতা মোশাররফ সরকারের ২য় স্ত্রী পায়েল সরকারের নেতৃত্বে দিনেদুপুরে স্বর্ণের দোকান লুট করে নিয়ে যায়। পায়েল ও সুব্রতসহ অন্যান্য আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে । পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। উল্টো আমাদের সকলের নামে চাঁদাবাজি মামলা করেছে। আমার মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার চাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর