রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরের কালীগঞ্জে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২২৪ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হতে এমপি প্রার্থী মনোনীত হওয়ায় গাজীপুরের কালীগঞ্জে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন গাজীপুর-০৫ (কালীগঞ্জ) আসন হতে মনোনীত হওয়ায়  মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আলম এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আশরাফ নেওয়াজ চৌধুরীর শাওন, সদস্য সচিব গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল, লুৎফর রহমান সাবেক মেয়র কালিগঞ্জ পৌরসভা, আশরাফী হাবিবুল্লাহ সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য কালীগঞ্জ,এডভোকেট মোস্তফা কামাল, গাজীপুর বার এসোসিয়েশন, মোফাজ্জল হোসেন মোমেন কাউন্সিলর এক নং ওয়ার্ড কালিগঞ্জ পৌরসভা, রুহুল আমিন কাউন্সিলর, কালিগঞ্জ পৌরসভা, মহিলা দলের সভানেত্রী শাহনাজ আক্তার চামিলি, নাজমা সরকার, সিনিয়র সভাপতি, মাহবুবা আক্তার মুক্তা ছাত্র বিষয়ক সম্পাদিকা, প্রদীপ কুমার মিত্র ভজন, সভাপতি পূজা উদযাপন ফ্রন্ট কালিগঞ্জ, শওকত আকবর, পৌর যুবদল, রফিকুল ইসলাম( রফিক) মোল্লা পৌর বিএনপি, আসাদুজ্জামান (আসাদ) পৌর বিএনপির আহবায়ক সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে উপস্থিত নেতারা এ কে এম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় মনোনীত করার দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের শারীরিক সুস্থ্যতা কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর