রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঘণ্টাব্যাপী বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩০১ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়ে প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ পাওয়ারকার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের গতিপথ বাধাগ্রস্ত হয় এবং উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের কাছাকাছি ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটি হঠাৎ বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু হয়।

তিনি আরও বলেন, ট্রেনটির যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর এলাকাবাসী দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেন। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় জয়দেবপুর স্টেশনে যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর