বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধে হামলায় নারীসহ ৩ জন আহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদি (বাগপাড়া) এলাকায় পারিবারিক বিরোধের জেরে মোঃ রহমত উল্লাহর পরিবারের উপর দেশীয় অস্ত্রসহ হামলার অভিযোগ উঠেছে তারই আপন ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় রহমত উল্লাহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে, পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী মোঃ শামীম শেখ (৩৫), মোঃ শাকিল শেখ (২৫), মোঃ হাবিবুর রহমান শেখ (৫৮) ও সাবিনা বেগম (৫১) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে দেশীয় অস্ত্র দা, ছেন, চাপাতি ও লাঠিসোটা নিয়ে রহমত উল্লাহর বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা রহমত উল্লাহ ও তার পরিবারের সদস্যদের এলোপাথাড়ি মারধর করে।

১নং বিবাদী শামীম শেখ চাপাতি দিয়ে রহমত উল্লাহর স্ত্রী হেনুরা বেগমের (৪৮) মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে ২নং বিবাদী শাকিল শেখ ছেনদা দিয়ে হেনুরা বেগমের বাম পায়ে কোপ মারলে তিনি আরও জখম হন।
স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে রহমত উল্লাহকেও লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়, এতে তার বাম পায়ের হাঁটু ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ৩নং বিবাদী হাবিবুর রহমান তার মেয়ে শাহিদা আক্তারকে (২৭) কাঠের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন এবং ৪নং বিবাদী সাবিনা বেগম তার চুল ধরে টানা-হেঁচড়া করে মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ১নং বিবাদী শামীম শেখ শাহিদা আক্তারের গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা) ছিনিয়ে নেয় এবং তার পোশাক টেনে শ্লীলতাহানি করে।

পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হেনুরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পূর্ব শত্রুতার বিরোধের জেরে একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর