বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

গাজীপুর -৩ আসনে ধানের শীষের নতুন চমকের সম্ভাবনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭১৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৩ (শ্রীপুর-গাজীপুর সদরের একাংশ) সংসদীয় আসনে বড় দলের প্রার্থী হিসেবে নতুন চমকের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক পরিমন্ডলে সরব পদচারনা রয়েছে এমন একজনের নাম ঘোষনা হতে পারে এ আসনের ধানের শীষ প্রতীকে। এ নিয়ে ইতোমধ্যে দলের সর্বোচ্চ মহলে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। খুব সহসাই নাম ঘোষনা হবে বলেও জানিয়েছে দলীয় সূত্র।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য আসনের মত গাজীপুর – ৩ (শ্রীপুর-গাজীপর সদরের একাংশ) আসনে ইতিমধ্যে বিভিন্ন দলের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নানা কর্মকান্ড শুরু করেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ছাড়াও অন্যান্য দলের সম্ভাব্য আগ্রহী প্রার্থীরাও মাঠে ময়দানে সক্রিয় রয়েছেন। একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া এখনো কোন দলের প্রার্থী চুড়ান্ত হয়নি। প্রায় সব দলেরই একাধিক প্রার্থী দলীয় মনোনয়নের আশায় নিজেরা নানাভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। মাঠের প্রচারনার পাশাপাশি  কেন্দ্রীয়ভাবে দলের সিনিয়র ও নীতি-নির্ধারনী নেতাদের কাছে ধরনা দিচ্ছেন দলীয় মনোনয়ন চুড়ান্ত করার জন্য।

বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ আসনে অত্যন্ত শক্তিশালী ও সক্রিয় অবস্থান ধরে রেখেছে অনেক দিন ধরে। বিগত আওয়ামী শাসনামলে  সরকার বিরোধী নানা সংগ্রাম আন্দোলনে  দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ  অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সে হিসেবে, এ আসনটিতে বিজয়ী হবার জন্য বিএনপি  অনেকটাই আশাবাদী। ইতিমধ্যে এ দল থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হবার জন্য একাধিক কেন্দ্রীয় নেতাসহ অনেকেই দৌড় ঝাপ শুরু করেছেন। তারা নিজেদের শক্তি সামর্থ প্রমাণ করার জন্য জনসংযোগ, সভা, নানা ধরনের সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন সাধারন ভোটারদের দৃষ্টি আকর্ষন করতে। পোস্টার, ব্যানার, ফেস্টুনে নিজেদেরকে আগামী নির্বাচনে প্রার্থী হবার ঘোষনা দিচ্ছেন।

এ আসনে অনেক দিন আগে থেকেই  নির্বাচনে প্রার্থী হবার ঘোষনা দিয়ে নানা ধরনের কর্মকান্ড চালাচ্ছেন ওলামা দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি পীরজাদা মাওলানা এসএম রুহুল আমিন মমতাজী,  কেন্দ্রীয়  বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, সাবেক সাধারন সম্পাদক  আক্তারুল ইসলাম মাস্টার, ব্যারিষ্টার ফজলুল করিম মন্ডল জুয়েল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা.সফিকুল ইসলাম,  এডভোকেট গোলাম শাব্বির আলী ( পারভেজ) প্রমূখ। তবে  জানা গেছে, এদের মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু ।

তবে এসব প্রার্থীর বাইরে এ আসনটিতে  ধানের শীষের  প্রার্থী হিসেবে নতুন চমক আসতে পারে বলে সম্প্রতি দলের উচ্চ মহলের একটি সূত্র জানিয়েছে। সে সূত্র মতে, এ আসনটিতে হেফাজতে ইসলামের একজন কেন্দ্রীয় নেতাকে এ আসনে ধানের শীষ প্রতীক দেয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সুত্র মতে, এ গুঞ্জনটি শেষ পযন্ত বাস্তবে রূপ নিতে পারে বলে আশংকা করা হচ্ছে। ইতিমধ্যে , হেফাজত নেতৃবৃন্দ এবং বিএনপির নীতিনির্ধারক মহলের মধ্যে আসনটি নিয়ে চুড়ান্ত ফয়সালার বিষয়ে কথা হচ্ছে।

এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে, বিএনপির ওলামা দলের  কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবং  ওলামা দল সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

জানা গেছে, হেফাজতে ইসলাম এর সাথে বিএনপির নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের ইসলামপন্থীদের ভোট টানার জন্য বিএনপি চাচ্ছে হেফাজতকে সাথে নিয়ে নির্বাচনী জোট করার জন্য। এ নিয়ে হেফাজত নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতৃবৃন্দের কথা প্রায় চুড়ান্ত হয়েছে। ইতিমধ্যে হেফাজতও তাদের অবস্থান পরিষ্কার করে মাঠে ময়দানে সে ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন। সম্প্রতি বিএনপি মহাসচীবসহ দলের কতিপয়  নেতৃবৃন্দের  কিছু কথাবার্তার কারনে দেশের ইসলামপন্থী মানুষ অনেকটাই নাখুশ। এটা বিএনপির ভোটের উপর মারাত্নক বিরূপ প্রভাব পরতে পারে বলে হাইকমান্ড মনে করছেন। সেজন্য , ইসলামপন্থীদের ভোট যাতে জামাত বা অন্য ইসলামী দলে না যায় এবং বিএনপির ভোটে যেন কোন প্রভাব না পরে, সেজন্য বিএনপি তাদের পাশে হেফাজতকে চাচ্ছে।

বিএনপির ওলামাদলের কেন্দ্রীয় নেতা হিসেবে, পাশাপাশি হেফাজতের কেন্দ্রীয় নেতা হিসেবে মাওলানা রফিকুল ইসলাম মাদানী বিএনপি ও হেফাজতের মধ্যে নির্বাচনী ঐক্য গড়ে তুলতে মূখ্য ভূমিকা পালন করছেন। ইতিমধ্যে দলের সর্বোচ্চ মহল থেকে তাকে এ জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে।

মাওলানা রফিকুল ইসলাম মাদানী ওলামা দলের কেন্দ্রীয় নেতা হিসেবে বিগত সময়ে গ্রেফতার, জেল জুলুমও খেটেছেন। তিনি সৌদি আরব কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি হিসেবেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। খালেদা জিয়া ইতিপূর্বে যতবার সৌদি আরবে ওমরা করতে গিয়েছেন, ততবারই তিনি তার সেসব সফরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিকভাবে রয়েছে ওনার বিশাল নেটওয়ার্ক। দেশ বিদেশের ওলামা মাশায়েখদের সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। দেশের শীর্ষ  সর্বজন শ্রদ্ধেয় কয়েকজন ওলামায়ে কেরামের সাথেও রয়েছে পারিবারিক সম্পর্ক। তিনি একজন সুপরিচিত ইসলামিক চিন্তাবিদ ও বহু ইসলামিক গ্রন্থের লেখক ।

এসব পরিচয়ের বাইরেও তিনি বহু সামাজিক কর্মকান্ডের সাথে অনেক আগে থেকেই শ্রীপুরের সব মহলে সুপরিচিত একটি নাম। ধর্মীয়, সামাজিক  অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছেন , এলাকার উন্নয়নে নানা কাজ করেছেন । এসব কারনে তার ব্যাপক পরিচিতি রয়েছে ।

সম্প্রতি হেফাজতে ইসলাম  বিএনপির কাছে ৬টি আসন চেয়েছেন। এ ৬টি আসনের মধ্যে গাজীপুর -৩ আসনটিও রয়েছে। যদি বিএনপি হেফাজতের দাবী করা আসনগুলি দেয়, তাহলে আগামী নির্বাচনে গাজীপুর -৩ আসনটি পাবেন মাওলানা সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী। আর যেহেতু তিনি আগে থেকেই ইসলামী ও জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে আসছেন, সেকারনে এ আসনে তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হতে পারবেন বলেও ধারনা করছেন এলাকার জনগন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর