রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

জুলাই সনদ আইনি স্বীকৃতি না পেলে অভ্যুত্থানের অর্জন ব্যর্থ হবে— খায়রুল হাসান

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির এবং গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খায়রুল হাসান বলেছেন, জুলাই অভ্যুত্থানে দেশের জনগণ যে ত্যাগ ও আত্মবলিদান দিয়েছে, তা যেন বৃথা না যায়— এজন্য জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা অপরিহার্য। এই সনদ বাস্তবায়ন না হলে অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।

সোমবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের এক কালো অধ্যায় থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু এর জন্য দিতে হয়েছে চড়া মূল্য। ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বইঠার নির্মম হত্যাযজ্ঞ, ২০০৯ সালের ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহে ৫৭ জন দেশপ্রেমিক সেনা অফিসারের মৃত্যু, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের তৌহিদী জনতার ওপর রাষ্ট্রীয় বর্বর হামলা এবং ঘুম, খুন, আয়না ঘরের ভয়াবহতা— সবকিছুই ছিল একদলীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার প্রচেষ্টা। কিন্তু জুলাই অভ্যুত্থান সেই ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদের উত্থান দেখতে চাই না। এজন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিশ্চিত করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির প্রতি ইঙ্গিত করে খায়রুল হাসান বলেন, আমরা দাবি করছি— জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরে গণভোটের আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী গণহত্যার দৃশ্যমান বিচার ও আওয়ামী দোসর জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ করা।

উপজেলা জামায়াতের আমির মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান খান, উপজেলা নায়েবে আমির মাওলানা বদিউজ্জামাল, পৌর আমির মাওলানা আমিমুল এহসান প্রমুখ। এছাড়া ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কয়েক হাজার ছাত্র-জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খোদেজা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ৫ দফা দাবি মানতে হবে -জুলাই সনদ বাস্তবায়ন কর— এসব স্লোগান দিতে থাকেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর