বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

গাজীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে শহরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

এ সময় টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সভাপতি ডাক্তার সাইদুর ইসলাম সেলিম। প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবাইকে টিকা গ্রহণে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, প্রদান সমাজ কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মুশফিকা হাসনিন চৌধুরী, প্রধান নগর পরিকল্পবিদ ডক্টর সায়েকা বিনতে আলম, সারভিলেন্স এন্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিস (বিশ্বস্বাস্থ্য সংস্থা) ডাক্তার মাহবুবা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও অভিভাবকবৃন্দ।

ডাক্তার মোঃ রহমত উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং টিকাদান কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর