সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

ঘোড়াশালে ক্রাউন সিমেন্ট এর উদ্যোগে শ্রমিক, ঠিকাদারদের মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ ভিজিটর

সঞ্জয় কান্ত  শীল (কালিগঞ্জ) গাজীপুর থেকে : গাজীপুরের কালিগঞ্জ ও নরসিংদীর  পলাশ থানার নির্মাণ  শ্রমিক ও ঠিকাদারদের নিয়ে নির্মাণে নিরাপত্তা কর্মপরিবেশে কাজ ও ক্রাউন সিমেন্ট  বিষয়ক এক মতবিনিময় সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । সোমবার ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে পলাশ উপজেলার এক্সক্লুসিভ ডিলার মেসাস আরিফ ট্রেডার এর উদ্যোগে ও ক্রাউন সিমেন্ট এর সহযোগিতায় এ  মিলন মেলা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  ক্রাউন সিমেন্টের ডেপুটি ম্যানেজার ( টেকনিক্যাল সাপোর্ট ) ইঞ্জিনিয়ার আরিফ কাউসার ও ডেপুটি ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস)  আবু কাওসার ।

বক্তারা  বলেন, ক্রাউন সিমেন্ট, নির্মাণ শ্রমিক ভাইদের দুর্ঘটনায় আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে ও নির্মাণ কাজে সেফটি সামগ্রী সরবরাহ করে যাচ্ছে ।   সবাইকে  সতর্কতার সাথে ও সেফটি পরে  নির্মাণ কাজ করার জন্য আহবান জানান বক্তারা। আগত ঠিকাদারদের মধ্যে জাকির হোসেন বলেন, এরকম  অনুষ্ঠানের মাধ্যমে সকল এলাকার  ঠিকাদারদের একসাথে সাক্ষাতের সুযোগ হয়। পলাশ ও কালীগঞ্জ এর ডিলার  আব্দুল মজিদ বলেন, বছরে একবার এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সকল নির্মাণ কর্মী ও ঠিকাদারদের  মিলন হয় । তিনি সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করেন এবং ক্রাউন সিমেন্ট এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  নুরুজ্জামান, আওলাদ, আক্তার, আমান, আমিরুলসহ  আরো অনেকে ।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর