রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

ইসলামী ব্যাংকে এস আলমের নিয়োগকৃতদের বহিষ্কারের দাবিতে গাজীপুরে গ্রাহকদের মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৯ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের প্রভাবে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল (৬ অক্টোবর) গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক সমাজের আয়োজনে এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে হাফেজ মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন গ্রাহক এএসএম সেলিম, স্থানীয় ধলাদিয়া কলেজের প্রভাষক হযরত আলী, স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ী শহিদুল ইসলাম, শাহরিয়ার হোসেন ও শরিফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, এস আলম গ্রুপের প্রভাব ও অনিয়মের কারণে ইসলামী ব্যাংকের নৈতিক ভিত্তি আজ চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। অদক্ষ ও বিতর্কিত নিয়োগের ফলে শরিয়াভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট হচ্ছে এবং ব্যাংকের বহু বছরের সুনাম ধ্বংসের মুখে পড়েছে।

তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রকৃত গ্রাহক ও আমানতকারীদের স্বার্থরক্ষায় দ্রুত এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ব্যাংকের ঐতিহ্য, নীতি ও শরিয়াভিত্তিক সেবার মান পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপেরও দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা ও সাধারণ গ্রাহকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর