রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কাপাসিয়া বাজারে ভয়াবহ আগুন, ৫ দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২১১ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর)  থেকে এস এম লবিব :গাজীপুরের কাপাসিয়া সদর বাজারে আগুনে  অন্তত ৪টি দোকান পুড়ে গিয়েছে । এতে  অন্তত ৩০ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন। বুধবার (০১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে পূর্ব বাজারের হরি মন্দির সংলগ্ন গৌতম বণিকের রঙের দোকানে  প্রথম অগ্নিকান্ডের  ঘটনা ঘটে। এতে আশপাশের  আরও চারটি দোকান আগুনে পুড়ে যায়।

 রঙের মেলা দোকানের মালিক গৌতম বনিক জানান, প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়, এর মধ্যে পার্শ্ববর্তী শীতল মন্ডলের পাখির দোকানে অন্তত ২০০ পাখিসহ পাখির খাবার ও আসবাবপত্র আগুনে পুড়ে  প্রায় ২ লক্ষ টাকা, লিটন বনিকের  জি এন ট্রেডার্স এর মালামাল পুড়ে অন্তত ৮ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি, হার্ডওয়ারের দোকানে সুশান্ত মল্লিকের এক লক্ষ আশি হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং লিটন ঘোষের হার্ডওয়ারের দোকানে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

এ বিষয়ে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসেন জানান, এই বাজারে প্রায় ২৫০০টি দোকান আছে। আজ সকালে আনুমানিক সাড়ে নয়টার দিকে বাজারের ব্যবসায়ী গৌতম বণিকের দোকানে প্রথম আগুন লাগে। পরে আগুন মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রশাসনের কাছে জোড় দাবি জানান।

উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট এর ক্যাপ্টেন মাহফুজুর রহমান মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে কাপাসিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। আগুন লাগার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে সহযোগিতার আশ্বাস দেন।

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর