রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

এসএসসি ৯৩-এর বন্ধু তারেক কামালের “জেল সুপার” পদোন্নতিতে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ ভিজিটর

রাজশাহী প্রতিনিধি: বন্ধু মানে সুখ-দুঃখের সাথী। সত্যিকারের বন্ধুত্ব কোনো পদ-পদবি বা দূরত্বে বাঁধা পড়ে না, বরং ভালোবাসা ও আন্তরিকতার বন্ধনে টিকে থাকে। ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার রাত ৯ঘটিকায় আমরা এসএসসি ৯৩ ব্যাচের বন্ধু মো: তারেক কামাল “জেলার” থেকে “জেল সুপার” পদে পদোন্নতি লাভ করায় রাজশাহী জেলার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

প্রথমে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রে তাঁর চেম্বারে গিয়ে বন্ধুদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সহপাঠীরা তাঁর কর্মজীবনের ধারাবাহিক সফলতা কামনা করেন। পরে এক আন্তরিক ফটোসেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে তারেক কামালের আমন্ত্রণে রাজশাহীর রেইনী পার্ক চাইনিজ রেস্টুরেন্টে নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজে প্রায় অর্ধশতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে লালন, আরিফুল ইসলাম, হামিম, হাফিজ, রবিউল, কালাম, এনামুল, সুলতান, তুষ্টো, রিপন, শাকিল, সেকেন্দার, রাজ্জাক, বাশার, শাহিন, সাঈদ, টুটুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

“বন্ধু বন্ধুর জন্য”। জীবনকে সুন্দর করে তোলে পরিবার, আর তাকে রঙিন করে তোলে বন্ধুত্ব। অনাড়ম্বরপূর্ণ হলেও অনুষ্ঠানটি আন্তরিকতা ও সৌহার্দ্যে পরিপূর্ণ হয়ে ওঠে। নৈশভোজ শেষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর