রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

চির নিদ্রায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আবু হানিফ খন্দকার

  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ ভিজিটর
 গাজীপুর প্রতিনিধি :  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবু হানিফ খন্দকার আর নেই।  দীর্ঘদিন ধরে অসুস্থ থেকে ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ সেপ্টেম্বর ) ভোর ৬টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।
তার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নেমে আসে শোকের ছায়া। সকাল থেকেই সহকর্মী, বন্ধু, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা ছুটে আসেন প্রিয়জনকে শেষ বিদায় জানাতে।  দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা, যেখানে সহকর্মী, ছাত্র-শিক্ষক ও অসংখ্য শ্রদ্ধাভক্তরা অশ্রুসিক্ত নয়নে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পরবর্তীতে মরহুমকে গাজীপুর মহানগরের জয়দেবপুর দারুস সালাম কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন গাজীপুর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। জীবনের স্বর্ণালী দিনগুলো কাটিয়েছিলেন এই মাদ্রাসা প্রাঙ্গণে। তাই নিজের ওসিয়ত মোতাবেক তাকে এখানেই চিরনিদ্রায় শায়িত করা হলো।
মোহাম্মদ আবু হানিফ খন্দকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হলের শিবিরের সাবেক সভাপতি, জামায়াতের রোকন এবং গাজীপুর মহানগরের গাছা মেট্রো থানার ৩৫ নম্বর ওয়ার্ড খাইলকুর এলাকার কৃতী সন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, বৃদ্ধা মা, ভাই ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার  মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গভীর শোক প্রকাশ করে বলেন, “আবু হানিফ খন্দকার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও মেধাবী কর্মকর্তা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।” একইসাথে গাজীপুর মহানগর জামাতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, সেক্রেটারি আবু সাঈদ মোঃ ফারুক, নায়েবে আমির মোঃ খাইরুল হাসান, জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী, গাজীপুর সদর মেট্রো থানা জামাতের আমির সালাহ উদ্দিন আইউবী,ইসলামী ছাত্রশিবিরদের গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, শ্রমিক কল্যাণের মহানগর সেক্রেটারি ফারদিন হাসান হাসিব, গাজীপুর সদর মেট্র থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর