বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ

গাজীপুরে তিতাসের অভিযান: ৩শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ৩শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার গাজীপুর মহানগরীর ইটাহাঁটা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয় । একই সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস সূত্র জানায়, মহানগরীর ইটাহাটা এলাকায় বেশ কিছু বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে আসছিলেন অসাধু লোকজন। গোপন সূত্রে খবর পেয়ে তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস ও গাজীপুর জেলা প্রশাসন উক্ত এলাকায় যৌথ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ওই এলাকার বিভিন্ন বাসা বাড়ির ৩শ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারিয়া তাসনিম।

অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যাবস্থাপক (ইমারজেন্সি শাখা) শাহ মোঃ এমদাদ হোসেন, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল সহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর