সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম

গাজীপুরের কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত দুই তরুণের পাশে জামায়াত

  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ ভিজিটর

সাইফুল্লাহ লবিব, কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের দুই তরুণের মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।

সোমবার (৭সেপ্টেম্বর) সকাল ৯টায় সালাউদ্দিন আইয়ুবী ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করতে যান। তিনি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং আশ্বাস দেন যে তিনি পরবর্তীতেও সাধ্যমতো সাহায্য করবেন। একই সঙ্গে তিনি দেশের ও বিদেশের সকল বিত্তবানদেরকে তরুণ  এই উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।

শনিবার রাতে দুর্বৃত্তরা দুই বন্ধু ইমতিয়াজ জাহান ওমি ও আশিকের খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধন করে এই ঘটনায় তারা বিমর্ষ হয়ে পড়লে তাদের সহায়তা এবং সান্তনা দিতে ছুটে আসে উপজেলা জামাত ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৪ কাপাসিয়া সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, উপজেলা জামাতের আমির ফরহাদ হোসেন মোল্লা, সহকারি সেক্রেটারি ইমতেয়াজ আহমেদ, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন, ঘাগটিয়া ইউনিয়ন আমির মোঃ বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর