রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গণসংযোগে উৎসবমুখর ৩০ নম্বর ওয়ার্ড, দাঁড়িপাল্লায় আস্থার বার্তা দিলেন হোসেন আলী

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ ভিজিটর
গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ হোসেন আলী রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরের ৩০ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এসময় তিনি নীলেরপাড়া, কানাইয়া, বাঙ্গালগাছ,  বালুচাকলি এলাকায় ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন।
এছাড়া তিনি নীলেরপাড়া স্কুল, কানাইয়া স্কুল, কানাইয়া বাজার, বাঙ্গালগাছ বাজার, বালুচাকুলি কওমি মাদ্রাসা ও নীলেরপাড়া কওমি মাদ্রাসায় পথসভায় অংশ নেন। পথসভায় তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়েই আগামীর পথচলা সম্ভব, তাই জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই হবে তার প্রধান অঙ্গীকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আন্তরিক আহ্বান জানান। তিনি বলেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়, সমতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, গাজীপুর সদর মেট্রো থানা নায়েবে আমির এডভোকেট সাদেকুজ্জামান খান, সদর থানা নায়েবে আমির মোহাম্মদ জালাল উদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ ও পথসভাগুলোতে এলাকাবাসীর উচ্ছ্বসিত উপস্থিতি প্রমাণ করে, জনগণের হৃদয়ে তিনি ইতোমধ্যেই আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর