বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প

শ্রীপুরের শীর্ষ সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান, তিনজন গ্রেফতার ও অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী মামুন আল মুজাহিদ ওরফে সুমন বাহিনীর ৫টি টর্চার সেল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পুলিশ। এসময় তার তিন সহযোগীকে গ্রেফতার করে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্য রাতে পুলিশ উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল এবং নান্দিয়াসাঙ্গুন গ্রামের সুমনের নিয়ন্ত্রনাধীন ৫টি টর্চার সেলে অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়।

মামুন আল মুজাহিদ ওরফে সুমন উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, সুমন বাহিনীর টর্চার সেলে রাতভর চলতো মাদকের আড্ডা। নিরপরাধ মানুষকে ধরে এনে মারধর করে টাকা আদায় করা হতো।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, রবিবার সন্ত্রাসী সুমন এবং রাজিবকে পুলিশ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল এবং নান্দিয়াসাঙ্গুন এলাকায় তার পাঁচটি আস্তানা রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইসব আস্তানায় তল্লাশী করে একটি ইয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ইয়ারগানকে রাইফেল হিসেবে ব্যবহার করে মানুষদেরকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতো। এসময় আস্তানাগুলো থেকে সুমন বাহিনীর তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বরমী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম (১৮), পোসাদিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আব্দুল শাহীদ (৩৫) এবং বড়নল গ্রামের মৃত হাসেমের ছেলে কফিল উদ্দিন (৬৫)। দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায়  উপজেলা কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাংগুন এলাকার ত্রিমোহনী ব্রিজ থেকে শীর্ষ সন্ত্রাসী মুজাহিদ ওরফে সুমনকে (৩৫) আটক করে পুলিশ। আটকের পর তাকে থানায় নিয়ে আসার পথে কয়েক দফা হামলা চালায় তার সহেযাগী সন্ত্রসীরা। এদিন রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের টেংরা মোড়ে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের ব্যবহৃত দুটি গাড়িতে হামলা করে ভাংচুর চালায়। এক পর্যায়ে মোটরসাইকেল মহড়া দিয়ে পুলিশের কাছ থেকে শীর্ষ সন্ত্রাসী মুজাহিদ ওরফে সুমনকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। পরে তিনিদিন পর রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুই সহযোগীসহ সুমনকে গ্রেফতার করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর