বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প

গাজীপুরে ভোটিং ছাড়াই শিক্ষক সমিতির কমিটি গঠনের পাঁয়তারার অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৭৪ ভিজিটর

হাবিবুর রহমান, গাজীপুর: গাজীপুরে অবৈধ পন্থায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার সকালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রাথমিক শিক্ষকরা ওই অভিযোগ করেন।
শিক্ষকরা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ওই কমিটি গঠনের দাবি তুলেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বর্তমানে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি অনুমোদন বিহীন আহ্বায়ক কমিটি দিয়েই চলছে। ওই কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম সদর উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক এক সমন্বয় সভায় ভোটিং ছাড়াই পরবর্তী শিক্ষক সমিতির কমিটি গঠনের ঘোষণা দেন। ১১ আগস্ট অনুষ্ঠিত ওই সভায় বিতর্কিত ওই সিদ্ধান্তের ঘোষণায় উপস্থিত অধিকাংশ শিক্ষকগণ এতে ক্ষুব্ধ হন। শিক্ষকদের মতামত উপেক্ষা করে ৬ সেপ্টেম্বর স্থানীয় জকি স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে সভা আহবান করেন সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তাৎক্ষণিকভাবে শিক্ষকরা ওই ঘোষণার প্রতিবাদ করেন ও ভোটের মাধ্যমে পরবর্তী কমিটি গঠনের দাবী করেন।

সদর উপজেলার ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মিলন জানালেন , ঘোষিত ৬ সেপ্টেম্বর তারিখে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষার দিনে কমিটি গঠনের পায়তারা মেনে নেয়া যায় না। গণতান্ত্রিক পন্থায় সদর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠনের দাবি তুলেন ক্ষুব্ধ শিক্ষকরা।

ওই উপজেলার পশ্চিম ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিউদ্দিন আজাদ বলেন, অধিকাংশ শিক্ষকের মতামত ব্যতিরেকে রেখে কমিটি গঠন গ্রহণযোগ্য নয়। ভোটের মাধ্যমেই আমরা কাঙ্খিত কমিটি পেতে চাই।
এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক জাহাঙ্গীর আলম জানান, যাচাই-বাছাই করেই কমিটি গঠনের কাজ চলছে। ভোট হলেও মেনে নিব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর