বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার চেয়ে পথ সভা ও দোয়া মিলাদের আয়োজন

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২২১ ভিজিটর

স্টাফ রিপোর্টার: দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের দ্রুত বিচার চেয়ে পথ সভা ও দোয়া মিলাদের আয়োজন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

শনিবার (২৩ আগস্ট), গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এই পথ সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ তুহিন হত্যার বিচারিক কার্যক্রমকে আরো বেগবান এবং যে স্থানে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়, সেই স্থানটিকে তুহিন চত্বর হিসেবে ঘোষণার দাবি জানায়।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল ওরফে কেটু মিজান, স্বাধীন, আল আমিন ও তাদের সহযোগীরা গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সারা দেশের সাংবাদিক সমাজ গর্জে ওঠলে গাজীপুর মেট্রাপলিটন পুলিশ ৪৮ ঘন্টার মধ্যে সকল অপরাধীকে ধরতে সক্ষম হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কর্তৃক আয়োজিত পথ সভায় সংগঠনটির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর