রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

যানজট নিরসনে মহাসড়কে কাজ করছে ৪ হাজার পুলিশ সদস্য

  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪০৮ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : যানজট নিরসনে ঈদুল আযহা উপলক্ষ্যে মহাসড়কে ৪ হাজার পুলিশ সদস্য কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (এআইজি) দেলোয়ার হোসেন মিঞা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরাও কাজ করছে। মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করণ এবং মহাসড়ক যানজট মুক্ত রাখার ঘোষনা দিয়েছেন। বুধবার (৪ জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রেস ব্রিফিংকালে তিনি এ ঘোষনা দেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, বৃষ্টির কারণে ঈদ যাত্রা কিছুটা বিঘœ হলেও এবারও ঈদ যাত্রা স্বস্তি দায়ক হবে। এছাড়াও মহাসড়কে ৬৭টি স্থানে খানাখন্দ এবং ২৮৫টি দুর্ঘটনা প্রবল এলাকা রয়েছে। দুর্ঘটনা প্রবল এলাকায় যাত্রী ও চালকদের সতর্কতার সাথে চলাচল করতে আহ্বান জানান।

অতিরিক্ত আইজিপি বলেন বৃহস্পতিবার (৫ জুন) হ্যালো এইচপি একটি অ্যাপস উদ্বোধন করা হবে। অ্যাপস’র মধ্যে ভাড়ার একটি চার্ট দেওয়া আছে। কেউ বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা সহজে অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশের যেকোন সড়কের ভাড়া সমন্ধে জানতে পারবে। বাস মালিক সমিতির সঙ্গে আমাদের কথা হয়েছে তারা নির্ধারিত ভাড়ার চেয়ে  বেশি নিবেন না বলে পুলিশকে আশ^স্ত করেছেন। এসময় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানা রয়েছে। এর মধ্যে এক হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় লাখ লাখ কর্মী কাজ করেন। বৃহস্পতিবার (৫ জুন) থেকে ওইসব প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হবে। কারখানা ছুটি না হলেও ভীর ও যানজট এড়াতে অনেকেই তাদের পরিবার ও স্বজনদেরকে বৃহস্পতিবার সকাল থেকেই গ্রামের বাড়ীতে পাঠিয়ে দিচ্ছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যাত্রীদের ভীড় দেখা গেলেও কোথাও যানজট সৃষ্টি হতে দেখা যায়নি।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে। যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও এ দুই মহাসড়কে যানজট নেই। স্বস্তি নিয়েই বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বলেন, এবারের ঈদ যাত্রায় যানজট মোকাবেলায় মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই ঈদের রাত পর্যন্ত যাত্রীদের চাপ থাকবে। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর এবং চালক ও যাত্রীদের সহযোগীতায় মহাসড়কে যানজটমুক্ত পরিবেশে যাত্রীরা তাদের স্বজনদের সাথে ঈদ করতে স্বাচ্ছন্দ্য বাড়ীতে পৌছতে পারবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর