সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

ব্রিতে আরসিজিএস প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৭ ভিজিটর
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘‘ব্রি সাপোর্ট টু সাক্সেসফুলি ইম্প্লিমেন্ট র‍্যাপিড সাইক্ল জিনোমিক সিলেকশন (আরসিজিএস) প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ব্রির কনফারেন্স হলে অনুষ্ঠিত এই কর্মশালায় কৃষি গবেষণা, উদ্ভিদ প্রজনন ও জিনোমিক প্রযুক্তির অগ্রগতির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), বাংলাদেশ-এর সিনিয়র সাইন্টিস্ট ও রাইস ব্রিডার ড. মো. রফিকুল ইসলাম।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে কর্মশালায় যোগ দেন গেটস্ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. গ্যারি অ্যাটলিন।
স্বাগত বক্তব্য রাখেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পার্থ সারথী বিশ্বাস।
কর্মশালায় বক্তারা বলেন, র‍্যাপিড সাইক্ল জিনোমিক সিলেকশন প্রযুক্তি উদ্ভিদ প্রজননে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রযুক্তি ব্যবহারে দ্রুত এবং কার্যকর ধান জাত উন্নয়ন সম্ভব হবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বড় ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর