বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা নববর্ষ উদযাপন

  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৫ ভিজিটর

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জ সদরে ঐতিহ্যবাহী গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।  সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি কলেজ এলাকার আশপাশের প্রধান সড়ক ঘুরে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উৎসবমুখর এই আয়োজনে অংশ নেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইবুর রহমান,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। র‌্যালিতে শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বহনকারী নানা প্রতীক,বর্ণিল ব্যানার, ও ঐতিহ্যবাহী সাজসজ্জা নিয়ে অংশগ্রহণ করে, যা পুরো এলাকায় এক অনন্য পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইবুর রহমান। তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ। শিক্ষার্থীদের মধ্যে জাতিসত্তা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই আমরা প্রতিবছর এই আয়োজন করে থাকি। আজকের এই উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনুভূতি প্রকাশ করা হয়। তারা বলেন, নববর্ষ উদযাপন শুধু আনন্দের নয়, আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে একাত্ম হওয়ার সুযোগ এনে দেয়। এই আয়োজন আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।কলেজ কর্তৃপক্ষ জানান, শুধু উৎসব উদযাপন নয়, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে একতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অনুষ্ঠান ও র‌্যালি কলেজ চত্বরকে উৎসবমুখর করে তোলে। এলাকার সাধারণ মানুষও এ আয়োজনে আনন্দ ভাগ করে নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর