সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

গাজীপুর সিটি কর্পোরেশনের ব্যতিক্রম উদ্যোগ, স্বল্প আয়ের নাগরিকরা পাবেন ৫শ’ টাকায় ১ কেজি গরুর মাংস

  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো ঈদুল ফিতর উপলক্ষ্যে স্বল্প আয়ের নাগরিকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। আগামি বুধবার নগরীর আটটি জোন এলাকায় ১১টি গরু জবাই করে প্রতিজনকে ৫শ’ টাকা দরে দেওয়া হবে এক কেজি মাংস। সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মাসিক সভা শেষে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় স্বল্প আয়ের বহু মানুষ বসবাস করেন। বাজারে মাংসের মূল্য বেশি হওয়ায় স্বল্প আয়ের অনেকেই নিয়মিত মাংস কিনে খেতে পারেন না। তারা যাতে কম মূল্যে মাংস কিনে পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারেন সেজন্য প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। স্বল্প আয়ের মানুষের প্রতিটি পরিবারের কাছে সর্বোচ্চ এক কেজি গরুর মাংস বিক্রি করা হবে। এর বেশি কাউকে দেওয়া হবে না। প্রতি কেজি মাংসের মূল্য হবে ৫শ’ টাকা। এ ক্ষেত্রে ভর্তুকি দিবে গাজীপুর সিটি কর্পোরেশন। তিনি আরো জানান, ইতোমধ্যে প্রায় ৫/৬ মণ ওজনের প্রতিটি গরু দেড় থেকে দুইলাখ টাকা মূল্যে ১১টি গরু ক্রয় করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর