সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

গাজীপুরে আবাসিক হোটেলে অনৈতিক কার্যলাপের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪১ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ হওয়ার জেরে ওই হোটেলে ভাংচুর করেছে স্থানীয় তৌহিদী জনতা। এসময় তারা হোটেলের বিভিন্ন অসবাবপত্র পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফেলে অগ্নিসংযোগ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জলকামান ব্যবহার করে আগুন নেভালে যানবাহন পুনঃরায় চলাচল শুরু করে। শনিবার মহনগরীর ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের পাশে হোটেল প্রাইম ইন (আসবাসিক)-এ ওই ঘটনা ঘটেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) একেএম জহিরুল ইসলাম জানান, ভোগড়া এলাকার আবাসিক হোটেল ‘প্রাইম ইন’-এ অনৈতিক কার্যলাপ পরিচালিত হওয়ার প্রতিবাদে শনিবার সকালে একদল তৌহিদী জনতা হামলা চালায়। এসময় তারা হোটেলে ব্যাপক ভাংচুর করে এবং হোটেলের ভেতর থেকে অসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফেলে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জলকামান ব্যবহার করে আগুন নেভালে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় দেড়ঘন্টা পর সকাল পৌণে ৯টার দিকে যানবাহন চলাচল শুরু করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর