বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

কাপাসিয়ায় আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৪ ভিজিটর
 গাজীপুর  প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসুদেবপুর বলখেলা বাজারে আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা এবং বাড়ীর আঙ্গিনায় রমজানের ২০তম দিন গত শুক্রবার (২১ মার্চ) বাদ আছর পারিবারিক কবর যিয়ারত, বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জজ কোর্টের জিপি ও গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সোলাইমান দর্জি।
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, জমিদাতা ও নিরাপদ সড়ক চাই এর গাজীপুর জেলা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেনের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করেন আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক জিএম মোঃ আব্দুল বাতেন খান।
এসময় উপস্থিত ছিলেন, গণপূর্তের সাবেক অফিসার আলহাজ্ব মোঃ মহসিন হোসেন, তিতাস গ্যাসের সাবেক সেকশন অফিসার মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ আনিছুর রহমান (আরিফ), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান, সাবেক উপজেলা শিক্ষা অফিসার হাজী মোঃ নূরুল আমিন মাস্টার, ব্যারিস্টার তানভীর আহমেদ নোমান, ব্যবসায়ী তাসরীফ হাসান সুমন, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ আমজাদ হোসেন আল-মাইজ ভান্ডারী, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ওই মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম ও বলখেলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ইমাম মুফতি মোঃ সিরাজুল ইসলাম, হাফেজ ওবায়দুল্লাহ, হাফেজ মোঃ আরিফুল ইসলামসহ এলাকার নারী-পুরুষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর