সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

গাজায় হামলার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৭ ভিজিটর
 গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে  গাজায় ইসরাইল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে এক বিক্ষোভ  সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।  বৃহস্পতিবার  জোহর নামাজের পর গাজীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে  মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি স্কুলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জামায়াতের  সেক্রেটারি আ স ম ফারুক হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির খাইরুল হাসান, নায়েবে আমির হোসেন আলী, মেট্রো সদর থানা আমীর সালাউদ্দিন আইয়ুবী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, নেয়ামত উল্লাহ শাকের, নজরুল ইসলাম, আশরাফ আলী কাজল, সাদেকুজ্জামান খান, এডভোকেট শাহজাহান সিরাজী সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও তৌহিদী জনতা।
বক্তারা  যুদ্ধবিরতির পরও অন্যায়ভাবে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা করে নারী, শিশু সহ অসংখ্য ফিলিস্তিনি হত্যার তীব্র নিন্দা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর