রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে “ইনোভেশন এন্ড সাসটেইনাবিলিটি ল্যাব” উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬০ ভিজিটর

 স্টাফ রিপোর্টার : এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবন ও টেকসই বিষয়ক গবেষণা এবং জ্ঞানভিত্তিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আজ মঙ্গলবার ১৮ মার্চ২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালরের মূল ক্যাম্পাসের সিনেট হলে “ইনোভেশন এন্ড সাসটেইনাবিলিটি ভার্চুয়াল ল্যাব” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম বৃদ্ধির জন্য সদ্য প্রতিষ্ঠিত সাসটেইনাবিলিটি ল্যাবমাস্টিল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউট প্রতিষ্ঠা এবং দেশী-বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।” এছাড়া তিনি এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম প্রসারের জন্য বিভিন্ন কারিগরি সহায়তা ও গবেষণা অনুদান বৃদ্ধির আশ্বাস দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র-এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুদ্দারদা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমানউপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিনবিভিন্ন দপ্তরের পরিচালক এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর