বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

গাজীপুরে বেকারি দখল ও মামলা দিয়ে উদ্যোক্তাকে হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৪ ভিজিটর
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের ভূরুলিয়া এলাকায়  বেকারি পণ্য তৈরির একটি কারখানা দখল ও মামলা দিয়ে হয়রানির করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেছেন কারখানাটির উদ্যোক্তা মোঃ শাহজালাল।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শাহজালাল অভিযোগ করেন, গত ২০২২ সালের এপ্রিল মাসে শাহজালাল ঢাকার উত্তরা ধরি পাড়া এলাকায় সেভেন ডেইজ নামক একটি ব্যাকারি ওই এলাকার জাকারিয়া আলম ওরফে মামুনের কাছ থেকে  ভাড়া নেন। পাঁচ বছরের চুক্তিতে ওই সময় সেভেন ডেইজ নামক ব্র্যান্ডের জন্য মাসিক ৩৫ হাজার টাকা ও বাড়ি ভাড়ার জন্য মাসিক ৩৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন।  অগ্রিম জামানত বাবদও তিনি চার লক্ষ টাকা প্রদান করেন। পরে তিনি মেশিনারিজ ও আসবাবপত্র কিনে প্রায় ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করে উৎপাদন কার্যক্রম শুরু করেন। কিন্তু বছর খানেক পর জমির মালিক জমি বিক্রি করে দিলে কারখানাটি বন্ধ হয়ে যায়। পরে তিনি উত্তরা থেকে গাজীপুর মহানগরের ভূরুলিয়ার মাঝিরখলায় এসে ভাই ভাই নামে একটি  বেকারি (ফ্যাক্টরী)  ভাড়া ভাড়া নিয়ে সেভেন ডেইজ ব্র্যান্ডেই  উৎপাদন শুরু করেন।
কিন্তু জাকারিয়া এতে বাধ সাধে ও তার নামে (জাকারিয়া ) চুক্তিপত্র করতে বাধ্য করে। এ সময় শাহজালালকে  ব্রান্ড ব্যবহার করার একটি চুক্তিপত্র করে দেওয়ারর প্রতিশ্রুতি দেয়। কিন্তু তা না দিয়ে গত বছরের ২৮ জানুয়ারি শাহজালাল ব্যক্তিগত কাজে গ্রামের বাড়ি চাঁদপুরে গেলে জাকারিয়া ও তার ভগ্নিপতি মোশারফ হোসেন দলবল নিয়ে  কারখানাটি দখল করে নেয় । শাহজালালের নামে নামে জাকারিয়া বিভিন্ন থানায় মামলা দিয়ে হয়রানি  ও  নানা হুমকি দিতে থাকে।
তিনি প্রতারণার শিকার হয়েছেন দাবি করে সংবাদ সম্মেলনে শাহজালাল আরও   বলেন, প্রতিকার চেয়ে  গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় এবং  জেলা প্রশাসক কার্যালয় সহ বিভিন্ন স্থানে অভিযোগ দাখিল করি। সেসব দপ্তর থেকে জাকারিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিলেও সে সাড়া দেয়নি। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত-পূর্বক দায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন তিনি।
এ ব্যাপারে  সংবাদ সম্মেলন থেকে অভিযুক্ত জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে পরবর্তীতে আর মোবাইল ফোন রিসিভ করেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর