সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা

কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি সংঘর্ষে দম্পতিসহ নিহত ৩, আহত ২

  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার:গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির  মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল সোয়া ৮টায় উপজেলার মাওনা-ফুলবাড়ীয়া সড়কের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদর থানার সনিয়ারটেক এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে সিএনজি’র চালক ওবাইদুর রহমান (৪২), গাজীপুরের কালিয়কৈর উপজেলার শালদহ বড়চালা এলাকার মৃত বাসক আলী মাতব্বরের ছেলে আঃ আজিজ (৬৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫৫)।

কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসান  প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে  ৫জন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা কালিয়াকৈর যাচ্ছিল। পথে মাওনা-ফুলবাড়ীয়া সড়কের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্রীপুরগামী ইট ভর্তি একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আরোহী এক দম্পতি ও চালকসহ তিনজন নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তবে ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর