বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

গাজীপুরে পিউর লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বিআইডিসি বাজারের পিউর লাইভ বেকারিকে ১০ হাজার টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিএসটিআই গাজীপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, গাজীপুর শহরের বিআইডিসি বাজারস্থ মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত  পিউর লাইভ নামক একটি বেকারি  প্রতিষ্ঠান বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিএসটিআই কর্তৃপক্ষ ওই বেকারীতে অভিযান পরিচালনা করেন। এসময় বিস্কুট, কেক, পাউরুটি পণ্যের অনুকূলে বিএসটিআই’র বাধ্যতামূলক লাইসেন্স গ্রহণ ব্যতীত মিথ্যা তথ্য প্রদান করে বিক্রয়-বিতরণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমান করে ভ্রাম্যমান আদালত। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ হাসিবুর রহমান । অভিযানের সময়  বিএসটিআই গাজীপুর  আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা  রিয়াজ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর