সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মির্জাপুরে ১৪২ কেজি পলিথিন জব্দ, দুই জনকে অর্থদন্ড প্রদান

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬২ ভিজিটর

প্রতাপ কুমার গোপ : টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে মির্জাপুর বাজারের দুইটি দোকান থেকে ১৪২ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ মাসুদুর রহমান । এ সময় অবৈধভাবে পলিথিন মজুদ, বিক্রয় ও ব্যবহার করার অপরাধে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে  ৩২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ মাসুদুর রহমান জানান, অবৈধভাবে পলিথিন মজুদ, বিক্রয় ও ব্যবহার বন্ধে মির্জাপুর বাজারের বিভিন্ন দোকানে শনিবার বিকালে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এসময় বাজারের আকতার স্টোর থেকে  ১৩৯ কেজি এবং  হাজী স্টোর থেকে ৩ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধমে আকতার স্টোরের  মোঃ ফরহাদকে ৩০ হাজার টাকা এবং হাজী স্টোরের সানোয়ার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিনগুলি পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইলের জিম্মায় দেওয়া হয়।এছাড়া  বাজারের অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতা সাধারনকে পলিথিন ব্যবহার বন্ধে নিরুৎসাহিত ও সচেতন করা হয়।

অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর