সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা

গাজীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৫৯ ভিজিটর
 স্টাফ রিপোর্টার : গাজীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহানগর বিএনপির আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার সকালে নগরীর শিববাড়ি এলাকার শ্রী শ্রী ইন্দ্রেশ্বরী শিবমন্দিরে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এড.আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। এসময় প্রধান অতিথি নগরীর ১০৭ টি পূজা মন্ডপের উদযাপন কমিটির সভাপতির হাতে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে,গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, সাবেক জি.এস নীনা মোস্তফা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে নগরীর বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। 
এসময় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান রেজাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এবং অসংখ্য সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পী দে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর