সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা

গাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২২৭ ভিজিটর
 গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর শহরের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন মিয়ার সভাপতিত্বে এবং বিজিএস এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কামরুন্নাহার, সহকারী প্রধান শিক্ষক দিপ্তী রাণী সরকার, সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান শিবলী, সিনিয়র শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছালেহ, সিনিয়র শিক্ষক নাসরিন আনজুমান রুনী প্রমুখ। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ এর মূল প্রতিপাদ্য বিষয় “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এর উপর গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থীর সম্মিলিত সহযোগিতায় শিক্ষার মান উন্নয়ন হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। নিজ নিজ পেশাগত দায়িত্ব পালনসহ সরকারের নিকট শিক্ষকদের ন্যায়সঙ্গত বিভিন্ন দাবী বাস্তবাযনের অনুরোধ করা হয়।
আলোচনায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এমন প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত এবং কর্মরত শিক্ষক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনাসহ দেশের সকলের জন্য দোয়া করা হয়।
এর আগে সকাল ১০ টায় রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে এবং বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি (বিজিএস) এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শহরের বিভিন্ন স্কুল কলেজের  শিক্ষকরা অংশগ্রহণ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর