বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

গাজীপুরে বাসচাপায় নারী নিহতের জেরে বাসে আগুন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরে সোমবার রাতে বাসচাপায় এক বৃদ্ধা (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত লোকজন উজান ভাটি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজানভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বোর্ডবাজারের লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বাসটি এক নারীকে ধাক্কা দেয়। এসময় বাসের সঙ্গে আটকে গেলে তাকে হিঁচড়ে কিছুদুর নিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বাসটিকে থামিয়ে ওই নারীকে উদ্ধার করে। এঘটনা উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং বাসটির চালক ও হেলপারকে গণধোলাই দেয়।

পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহীম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও বাসটি আটক করে। উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং বাসটির চালক ও হেলপারকে গণধোলাই দিয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর