রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে  সড়ক দুর্ঘটনায় কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত ও অপর দুইজন আহত হয়েছে।  নিহত প্রধান শিক্ষকের নাম সিদ্দিকা বেগম (৪৮)।  তিনি কাপাসিয়া উপজেলার মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী।  সে উপজেলার কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আহতরা হলেন, ছিদ্দিকা বেগমের স্বামী আতাউর রহমান (৬০) ও  অজ্ঞাত আরো এক জন।   মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় গাজীপুর- কাপাসিয়া আঞ্চলিক সড়কের চরমার্তা মসজিদ সংলগ্ন স্থানে দুই বাইক মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম  জানান,  মঙ্গলবার  সকাল নয়টার দিকে সিদ্দিকা বেগম ও তার স্বামী মোটর সাইকেলযোগে গাজীপুর শহরের বাসা থেকে কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। গাজীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের চরমার্তা এলাকায় পৌছলে সামনে থেকে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেলে থাকা তিন  আরোহী গুরুতর আহত হয়।  তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকা বেগমকে মৃত ঘোষনা করেন।  তার স্বামী আহত আতাউর রহমান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল  বলেন, সড়ক দুর্ঘটনায় এক প্রধান শিক্ষকের মরদেহ আনা হয়েছে।  আরো দুইজনকে গুরুতর আহত অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর